বকশীগঞ্জে ইউপি সদস্য পদে পুনঃভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

G M Fatiul Hafiz Babu




জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্য সিল, ভোটারদের উপর হামলা, কেন্দ্র দখল ও  অনিয়মের অভিযোগ এনে সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে এক সদস্য প্রার্থী।

১৪ মে শনিবার দুপুর ২ টায় সাধুরপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী তোফাজ্জল হক বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য প্রার্থী তোফাজ্জল হক বলেন, গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ২৭ নম্বর কেন্দ্র বাংগালপাড়া গাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম ও তার লোকজন কেন্দ্রের মধ্যে আমার লোকজন ও ভোটারদের উপর নগ্ন হামলা চালায়।

কেন্দ্রের মধ্যে অসি'তিশীল পরিসি'তি তৈরি করে কেন্দ্র দখল করে আমার নলকূপ প্রতীকের এজেন্টদের বের দিয়ে প্রকাশ্য সিল মেরে নেন বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম ও তার লোকজন। আমি এতে বাধা দিলে আমাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

এসময় প্রিজাইডিং অফিসার নিরব দর্শকের ভূমিকা পালন করে। পরে প্রতিটি ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিজেরাই সিল মেরে আমার বিজয়কে ছিনিয়ে নেয়।

এতে সাধারণ ভোটারের ভোটের অধিকার চরমভাবে ক্ষণ্ন হয়েছে। তাই ওই কেন্দ্রে ইউপি সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান তিনি। তিনি পুনরায় ভোট গ্রহণের ব্যবস'া করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করেন।


এর আগে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঠান্ডারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপর হামলা, কেন্দ্র দখল, ভোট প্রদানে বাধা, প্রকাশ্যে সিল মেরে বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক আলমাছ হোসেন।


আলমাছের অভিযোগ ছিল, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র অফিসার রাকিবুর রহমান খানের পরোক্ষ সমথর্নে জাকারিয়া হাবিব সুজন প্রকাশ্যে সিল মেরে বিজয়ী হয়। এতে সহযোগিতা করেন প্রিজাইডিং অফিসার রাকিবুর রহমান খান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান