নারীবর্জিত, শ্বেতাঙ্গ পুরুষদের নিয়ে ব্রাজিলের নতুন মন্ত্রিসভা

Seba Hot News
সেবা ডেস্ক:  অন্তর্বর্তী নতুন সরকারের মন্ত্রিসভায় কোন নারী সদস্য নেই এবং এরা সকলেই শ্বেতাঙ্গ পুরুষ বলে সমালোচনা করেছেন ব্রাজিলের সদ্য বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মিশেল তিমেরের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা সম্পূর্ণ নারীবর্জিত। যা ব্রাজিলে ১৯৭৯ সালের পর এই প্রথম ঘটেছে। রৌসেফ বলেন, এ মন্ত্রিসভা বিশ্বের অন্যতম জাতিগত বৈচিত্র্যের দেশ ব্রাজিলের প্রতিনিধিত্ব করে না।
নতুন সরকারের চিফ অব স্টাফ বলছেন, মন্ত্রিসভার জন্যে তারা কোন নারী খুঁজে পান নি। এদিকে রৌসেফের মন্ত্রিসভায় ৩১ মন্ত্রীর মধ্যে ৭ জনই ছিলেন নারী।
বৃহস্পতিবার সিনেটে রৌসেফকে অভিশংসনের পক্ষে ভোট পড়ে এবং বিচারকালের ছয়মাস তিনি বরখাস্ত থাকবেন। এ সময়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তারই ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমের। রৌসেফের বিরুদ্ধে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ঘাটতি লুকিয়ে রাখতে সরকারি হিসাব উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারসহ নানা অভিযোগ ওঠে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন। শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে রৌসেফ সাংবাদিকদের বলেন, ব্যাপক ভিত্তিক দেশ গঠনে কৃষ্ণাঙ্গ ও নারী উভয়েই মৌলিক বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু মনে হচ্ছে নতুন সরকার সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে খুবই রক্ষণশীল। উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর তার ছয়মাসের বিচার প্রক্রিয়া শেষ হবে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান