প্রতিপক্ষকে পানিতে চুবিয়ে ভোটের ক্রোধ মেটাল

Seba Hot News


সেবা ডেস্ক:  লক্ষ্মীপুরে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে জাল ভোট দেয়া ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে ক্রোধ মেটাতে প্রতিপক্ষের লোকদের পুকুরের পানি চুবানোর ঘটনাও ঘটে। সকালে লক্ষ্মীপুর সদরের টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও রায়পুরের বামনী ইউনিয়নের আল আমীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ হয়।
এছাড়া রায়পুর উপজেলার কেরোয়া মানছুরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
এ সময় জাল ভোট দেয়ার দায়ে ওই কেন্দ্র থেকে ৬ পোলিং এজেন্টকে আটক করার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়া ও ভোটারদের প্রভাবিত করায় মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন (মোরগ) ও কামাল হোসেনের (ফুটবল) সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন।এদিকে রায়পুরের বামনী ইউনিয়নের আল আমীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান