রাজশাহীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

Seba Hot News
সেবা ডেস্ক:  রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। 
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগের আউচপাড়া ইউনিয়ন হাটগাঙ্গোপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার হাটগাঙ্গোপাড়া এলাকায় থমথমে অবস্থা অবস্থা বিরাজ করছে।
নিহতরা হলেন— উপজেলার সারন্দি এলাকার মফিজ উদ্দিনর ছেলে সিদ্দিকুর রহমান এবং কোন্দা এলাকার জাহিদ হাসান বুলু।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগের আউচপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরদার জান মোহাম্মদের লোকজন বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান শহিদের বাড়িতে হামলা চালায়। এসময় শহিদের লোকজন মোহাম্মদের লোকজনকে প্রতিহত করতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। অবস্থা বেগতিক দেখে পুলিশও পাল্টা শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। এসময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্য বুলু ও সিদ্দিক মারা যান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান