শবে বরাত নির্ধারণে সভা শনিবার

Seba Hot News
সেবা ডেস্ক:   পবিত্র শবে বরাত-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসতে যাচ্ছে শনিবার সন্ধ্যায়। ওই দিন বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এক সভা হবে।
আরবি শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শবে বরাত মুসলমানদের কাছে ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত।
আগামী শনিবার শাবান মাসের চাঁদ দেখা গেলে রবিবার থেকেই শাবান মাস গণনা শুরু হবে, শবে বরাত পালিত হবে ২১ মে দিবাগত রাতে।
ওই দিন চাঁদ দেখা না গেলে রবিবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে সোমবার। এ ক্ষেত্রে ২২ মে শবে বরাত পালিত হবে।
মুসলিম সম্প্রদায় তাৎপর্যপূর্ণ এ রাতটি নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।
শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের কথা জানানো হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স অথবা অন্য কোনো উপায়ে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান