সেবা ডেস্ক: নিখোঁজের ১০ দিন পর জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে শিশু মাহিনের (৬) লাশ উদ্ধার করা হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরের দিকে সন্ধ্যা নদীর জুম্মাদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৭ এপ্রিল সন্ধ্যায় নানা আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে নৌকাযোগে সলিয়াবাকপুর ইউনিয়নের খোদাবখশ গ্রামে এক আত্মীবাড়ি যাওয়ার পথে নৌ-দুর্ঘটনার শিকার হয় শিশু মাহিন।
দুর্ঘটনার পরে মাহিনের নানা-নানীর লাশ উদ্ধার করা হলেও মাহিন নিখোঁজ হয়।
ওসি জিয়াউল জানান, পুলিশের উদ্ধারকারী দল উজিরপুর, স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যা নদীতে ট্রলার নিয়ে খুঁজে ফিরতেন মাহিনকে। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তারা।