সেবা ডেস্ক: জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার শিল্পী হওয়ার পেছনের কারিগর আমার মা।’ এবার মায়ের প্রতি অন্যরকম ভালোবাসার প্রকাশ করলেন এই গায়িকা।
আসছে মা দিবসকে ঘিরে মায়ের জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন। সেই গানটির জন্য কোনো সম্মানী নেননি তিনি। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘মায়ের জন্য গান করতে আমি কোনো সম্মানী নেই না। ‘ফিরে আসো মা’ গানটি আমার অনেক ভালো লেগেছে। মায়ের জন্য গান নিজের ভালোলাগে থেকেই করি। এই গানটি থেকে আমার প্রাপ্য সম্মানীটুকু কোনো বৃদ্ধাশ্রমে দান করব।’গত ৪ মে তৃতীয়বারের মতো মা হয়েছেন ন্যান্সি। এর ঠিক এক দিন পরই ইউটিউবে প্রকাশ পেয়েছে ন্যান্সির গাওয়া ‘ফিরে আসো মা’ শিরোনামের গানের প্রমোশনাল মিউজিক ভিডিও। স্নেহাশীষ ঘোষের লেখা গানটির সুর করেছেন মিলন এবং সঙ্গীত পরিচালনা করেছেন রাফি।