দাঁত দিয়ে নখ বা নখের পাশের চামড়া কাটার বদভ্যাস অনেকেরই থাকে। অনেক সময় মানুষ নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটতে থাকেন। আসলে এসবই হয় একটি রোগের কারণে। রোগটির নাম ডার্মাটোফ্যাগিয়া।
সাধারণত প্রতি ৭ জন মানুষের মধ্যে ২ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে, অনেক সময় আক্রান্তরা নিজেরাও বোঝেন না যে তারা ডার্মাটোফ্যাগিয়ায় আক্রান্ত। মূলত অত্যধিক মানসিক চাপ বা মানসিক চাপের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরেই মানুষ ডার্মাটোফ্যাগিয়ায় আক্রান্ত হন। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয়, ইমপ্লাস কনট্রোল ডিজঅর্ডার ও ওবসেসিভ কমপাল্সিভ ডিজঅর্ডার (বদ্ধধারণা সম্বন্ধীয় আত্মনিয়ন্ত্রণহীন মানসিক ব্যাধি)।
এই রোগে আক্রান্তদের মূলত ৫টি উপসর্গ দেখা যায়-
১. এরা সারাক্ষণ দাঁত দিয়ে নখ কাটেন অথবা নখের পাশের চামড়া খেয়ে ফেলেন।
২. চামড়া উঠে গিয়ে নখের পাশ দিয়ে রক্ত বেরোতেও দেখা যায়।
৩. শুধু নখের পাশের নয়, এদের আঙুলের জয়েন্ট বা হাতের তালুর বা পায়ের গোড়ালির ফাটা চামড়া খেতেও দেখা যায়।
৪. ক্ষতস্থানে জীবাণু আক্রমণের ফলে অনেক সময় স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়।
৫. চামড়ার ও নখের রং বদলে যায়। সূত্র: জি-নিউজ।