বিয়ের পর কেন বিয়ের এইসব ভুয়া ছবি প্রকাশ হয়?
মাহি বলেন, ফেসবুকে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ প্রণোদিত। এগুলো ছিল আমার একটি শ্যুটিংকালীন ছবির দৃশ্য। আর শাওন ওই সময় মজা করে আমার সঙ্গে এসব ছবি ক্যামেরাবন্দি করে। কিন্তু মানুষ ভুল বুঝে আমার সম্পর্কে নানা মন্তব্য ছুঁড়ছেন। তাদেরকে আশ্বস্ত করতে চাই ছবিগুলো সম্পূর্ণ ভুয়া। এছাড়া এ বিষয় নিয়ে নতুন করে ঘাটাঘাটি করতে চাই না।
মাহি জানান, যারা এসব করছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা করা হয়েছে। তারা নিজেরাই এ ব্যাপারে মুখ খুলবেন। তিনি বলেন, যারা আমার বিরুদ্ধে নেতিবাচক খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। একটু অপেক্ষা করুন।
গত বুধবার সিলেটের পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি।