কোহলি না ওয়ার্নার, কে হাসবেন শেষ হাসি?

Seba Hot News
সেবা ডেস্ক:  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-সানরাইজার্স হায়দ্রাবাদের ফাইনাল দিয়ে আজ শেষ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের দেড় মাসের মহোৎসব। দুই দলই তাদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। এতে দু’দলের ব্যাট হাতে লড়াইটা দুই অধিনায়ক কোহলি-ওয়ার্নারেরও।

এবারের আইপিএল-এ সর্বাধিক ৯১৯ রান ব্যাঙ্গালোর ওপেনার বিরাট কোহলির। আর এবারের দ্বিতীয় সর্বাধিক ৭৭৯ রানের মালিক সানরাইজার্স ওপেনার ডেভিড ওয়ার্নার। তাই ফাইনালের বড় মঞ্চে চোখ থাকবে এই দুজনের দিকেই। এছাড়াও আসরে ব্যাট হাতে তৃতীয় সর্বাধিক ৬৮২ রান রয়েছে ব্যাঙ্গালোরের দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের।

আইপিএলে বড় দুর্ভাগা এক দলের নাম ব্যাঙ্গালুরু। তারা ২০০৯ ও ২০১১ এর দুটি আইপিএলের ফাইনাল খেলার পরও চ্যাম্পিয়নের মালা গলায় পড়তে পারেনি। এবার নিশ্চয় ব্যাঙ্গালুরু চাইবে পুরনো হিসাব চুকিয়ে নিতে! এখানে প্রতিশোধের ব্যাপারও থাকছে।

২০০৯ সালে ব্যাঙ্গালুরুকে ফাইনালে ট্রফি বিসর্জন দিতে হয়েছিল এই হায়দ্রাবাদের কাছেই। তখন দলটির নাম ছিল ডেকান চার্জার্স হায়দ্রাবাদ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৯ আইপিএল বিজয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি হায়দ্রাবাদ। এবার তাদেরও সামনে সুযোগ থাকছে দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলার।

যদিও মূল লড়াইটা হবে ব্যাঙ্গালুরুর ব্যাটিং এবং হায়দ্রাবাদের বোলিংয়ের। ব্যাঙ্গালুরুর কোহলি, ভিলিয়ার্স ছাড়াও আছেন গেইল-ওয়াটসনরা। এই শক্তিশালী ব্যাটিং লাইনআপকে সামলাতে হায়দ্রাবাদের বোলিং শক্তিকে জ্বলে উঠতে হবে পুরোদমে।

এদিকে, মুস্তাফিজের ইনজুরির কারণে কিছুটা ব্যাকফুটে হায়দ্রাবাদ। যদিও তার ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী অধিনায়ক। দলের তুরুপের তাসকে ছাড়াই ফাইনালে জেতাটা বড় কষ্টসাধ্য হয়ে উঠবে ওয়ার্নারবাহিনীর জন্য।

ঘরের মাঠ হওয়ায় ফাইনালে ব্যাঙ্গালুরু যে বাড়তি সুবিধা পাবে সেটা বলাই বাহুল্য। পক্ষান্তরে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার দুটি ম্যাচই হায়দ্রাবাদ খেলেছে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। ম্যাচ খেলেই ওয়ার্নারদের সদলবলে রওনা হতে হয়েছে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে।

অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার জিতে কোহলিরা বিশ্রাম নিয়ে চনমনে হয়েই ফাইনালে নামবেন। দর্শকও থাকবে তাদের পক্ষে। তাই ওয়ার্নারকে ট্রফি হাতে নিতে হলে অসাধ্য সাধন করতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান