নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

Seba Hot News
file-6সেবা ডেস্ক: ২ টি টেস্ট, ৩ টি-টোয়েন্টি এবং ৩ টি ওয়ানডে ম্যাচ খেলতে চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড এ যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সফরসূচি চূড়ান্ত করেছে। সিরিজের পুরো সূচি এখনো ঠিক না হলেও দুটি ওয়ানডের ভেন্যু ও সূচি নির্ধারণ হয়েছে। নেলসনের স্যাক্সটন ওভালে ব্যাক দু ব্যাক ওয়ানডে হবে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর। আর নেলসন বাংলাদেশের জন্য লাকি ভেন্যুই। ২০১৫ বিশ্বকাপে এই মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রান তাড়া করে ৬ উইকেটে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।

নেলসনে ওই একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। অর্থাৎ সাফল্য শতভাগ। সেই নেলসনেই আবার ওয়ানডে খেলবেন মাশরাফি-সাকিবরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান