দেশে ফিরছেন সাকিব

Seba Hot News
Shakibসেবা ডেস্ক: 

এলিমিনেটর রাউন্ডে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে বিদায় নিয়েছে সাকিবদের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। আর এতেই শেষ হয়ে গেছে সাকিবের আইপিএল মিশন। তাই আজ দেশে ফিরছেন টাইগার এই অল রাউন্ডার। তবে দেশে ফিরেই আবার মাঠে নামতে হচ্ছে সাকিবকে। শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে নিজের দল আবাহনীর হয়ে মাঠে নামবেন তিনি। আবাহনীর ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস সাকিবের খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন।
এ নিয়ে তিনি বলেন, সাকিব অবশ্য একটু সময় চাচ্ছিল। তবে দলের প্রয়োজনটা ও বুঝতে পারছে। আজ দুপুরের মধ্যে চলে আসবে। পরের ম্যাচেই ওকে পাবো আমরা।’
সাকিবকে পেতে এক রকম মরিয়া আবাহনী। লিগের প্রথম পর্বে বেশকিছু ম্যাচ হেরে এখন বিপারে তারা। সুপার লিগে খেলতে চাইলে এখন বাকি ৩ ম্যাচ জিততেই হবে আবাহনীর। আর এই ম্যাচে আবাহনী ভরসা করতে চাইছে সাকিবের ওপর।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান