সেবা ডেস্ক: ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ নেতা আব্দুল কাদের সুজনকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে বোয়ালখালী করলডেঙ্গা ইউপির একটি ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজনকে আটকের পর ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়। আব্দুল কাদের সুজনের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো.আব্দুল ওয়াদুদ কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুল ইসলাম বলেন, আব্দুল কাদের সুজনকে বিজিবি আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছে। আপাতত তাকে ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে।