সেবা ডেস্ক: ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় অগ্রণী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং তার বিরোধীরা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে সংঘর্ষে জড়িয়েছেন।ট্রাম্পের বিরোধীরা সান দিয়েগো কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্প সমর্থকদের লক্ষ্য করে পাথর ও পানির বোতল নিক্ষেপ করেছেন।
পুলিশ ১২জনকে আটক করেছে।
৭ জুনের ক্যালিফোর্নিয়া প্রাইমারি সামনে রেখে মেক্সিকো সীমান্ত সংলগ্ন শহরটিতে অবস্থান করছেন ট্রাম্প।
তিনি অবৈধ অভিবাসী ঠেকাতে সীমান্ত দেয়াল তৈরির অঙ্গীকার করেছেন।
দুই পক্ষের মধ্যে অনভিপ্রেত ঘটনা এড়াতে দাঙ্গা সাজে অবস্থান নিয়েছে পুলিশ।
সান দিয়েগোর বিক্ষোভকারী মার্থা ম্যাকফায়েল বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষপ্রসূত, গোড়া, বর্ণবাদী ভাষা এবং তার ঔদ্ধত্য ও অসহিষ্ণুতার বিরোধী।’
সূত্র: বিবিসি