কুড়িগ্রামের উলিপুরে নৌকা প্রতীক বিরোধী ও বিএনপি-জামায়াতের সহয়তাকারীদের বিরুদ্ধে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: 

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বিরোধী ও বিএনপি-জামায়াতের সহয়তাকারী সুবিধাভোগী আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উলিপুর উপজেলা আওয়ামীলীগ।

বুধবার দুপুরে উলিপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, দপ্তর সম্পাদক নিমাই সিনহা প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৮ মে’র উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন তালুকদার ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি এমএ মতিন প্রকাশ্যে নৌকা প্রতীকের বিপক্ষে

অবস্থান নেয়। সেই সাথে বিএনপি ও জাতীয় পাটির প্রার্থীদের পক্ষে কাজ করে। এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী দাড় করিয়ে দেয়। ফলে ১৩ ইউনিয়নের মধ্যে মাত্র ২টিতে নৌকা প্রতীক জয়লাভ করে। তারা জানান,

দলীয় শৃংখলা ভঙ্গকারীদের বিরুদ্ধে শীঘ্রই সাংগাঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগ পুনরুদ্ধার মঞ্চ নাম দিয়ে ঐসব নেতারা সংবাদ সম্মেলন করে। এতে সম্প্রতি ইউপি নির্বাচনে আওয়ামীলীগের ভরাডুবির জন্য বতর্মান উপজেলা আওয়ামীলীগের কমিটিকে দায়ি করে বক্তব্য দেয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান