সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে আশামনি (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে বগার চর ইউনিয়নের পেরিরচর গ্রাম থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। আশামনি পেরিরচর গ্রামের সাগর আলীর স্ত্রী।
জানা গেছে, বুধবার দুপুরে পেরির চর গ্রামের সাগর আলীর নিজ ঘরের ধর্নার সঙ্গে ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী । পরে পুলিশ বিকালে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন , লাশটির ময়না তদন্ত করা হবে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা যাবে।