বকশীগঞ্জে জাল টাকার নোট সহ এক যুবক আটক

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে জাল টাকার নোট সহ এক যুবককে আটক করেছে পুলিশ । আটককৃত যুবকের নাম মো. আবু রায়হান (২০)। সে ইসলামপুর উপজেলার মহলগিরি গ্রামের আবদুল গফুরের ছেলে।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মেরুরচর ইউনিয়নের নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মেরুরচর নতুন বাজারে জাল টাকার নোট সরবরাহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরল্যাহ তার সঙ্গীয় ফোর্স সহ ওই বাজারে অভিযান চালিয়ে আবু রায়হানকে আটক করে।

 এসময় তার কাছ থেকে ৪ টি ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান জানান, বৃহস্পতিবার আটককৃত যুবক রায়হানকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান