জামালপুরের বকশীগঞ্জের চন্দ্রাবাজ এলাকায় অবসি'ত চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের আওতাধীন চন্দ্রাবাজ রশিদা এনাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নিদের্শক্রমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এর জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান
এবং জামালপুর টেকনিক্যাল এন্ড কলেজের অধ্যক্ষ ডক্টর প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এবং জামালপুর টেকনিক্যাল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ একেএম ফজলুর রহমান ও কারিগরি বোর্ডের প্রতিনিধি
দীপঙ্কর নন্দী চন্দ্রাবাজ রশিদা এনাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তারা প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে দেখেন। চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের
আওতাধীন চন্দ্রাবাজ রশিদা এনাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর সামগ্রিক কার্যক্রম ও কম্পিউটার ল্যাব শেখ রাসেল ডিজিটাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে নিরিবিলি ও মনোরম পরিবেশে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় তারা ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামকে ধন্যবাদ জানান।
একই সঙ্গে তারা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও সার্বিক বিষয়ে সাফল্য কামনা করেন।
এসময় চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের পরিচালক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম চন্দ্রাবাজ রশিদা এনাম
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর ভাইস প্রিন্সিপাল অন্তর চৌধুরী, শিক্ষক শরীফ, জিয়াউর রহমান ও জাকারিয়া উপসি'ত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৬ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ।
জেলার গন্ডি পেরিয়ে ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ রফিকুল ইসলামের একান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির পরীক্ষার ফলাফলেও সাফল্য ধরে রেখেছে।
