সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম বকশীগঞ্জ থানার উদ্যোগে আজ ৪ঠা রমজান ১৪৩৭ হিজরী ১০ই জুন ২০১৬ ইং রোজ- শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় বকশীগঞ্জ মালিবাগ মোড় বিসমিল্লাহ হোটেল এন্ড সুইটস এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ জামালপুর জেলা সহযোগী প্রতিনিধি জনাব মোঃ নূরুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সানোয়ার হোসেন সুমন, সাধারন সম্পাদক (প্রস্তাবিত) ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম বকশীগঞ্জ শাখা। সভাপতিত্ব করেন, জনাব মোঃ রাকিবিল্লাহ (রাকিব) যোগাযোগ ও সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত), ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম বকশীগঞ্জ শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সবুজ, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ সাহেদ, মোঃ জালাল মিয়া, মোঃ শাহিন, মোঃ রায়হানুল ইসলাম, সুজন ঋষি, আব্দুল হক, জিতেন্দ্র নাথ সাহা, লুৎফর রহমান সহ স্থানীয় বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকগণ।
পবিত্র রমজান মাসে মহান রাব্বুল আল-আমীন এর নিকট ডেসটিনির সামগ্রিক সমস্যা থেকে পরিত্রান কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডেসটিনি ২০০০ লিঃ এর এম.ডি মোঃ রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এর আশু মুক্তির দাবিতে বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত আলোচক বৃন্দ।
মানবিক বিবেচনায় আসছে ঈদের আগেই বিনা বিচারে কারাবন্ধি ডেসটিনির এম.ডি ও চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি প্রদানে সহযোগিতার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানান উপস্থিত বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকগণ।