রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

Seba Hot News
সেবা ডেস্ক:   রাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।



ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, খিলক্ষেত রেলগেট এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মফিজউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মফিজউদ্দিন চাঁদপুর উত্তর মতলব এলাকার ইসাক প্রধানের ছেলে। 
এদিকে কুড়িল বিশ্বরোড জোয়ার সাহারা এলাকা থেকে একই সময়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান