ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

Seba Hot News
সেবা ডেস্ক: 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে বুধবার ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন বিকল, মহাসড়কে সংস্কার কাজ চলায় এ যানজট গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে।

পরিবহন শ্রমিক, যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার সামনে বুধবার ভোরে একটি ট্রাক বিকল হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ বিকল হওয়া ওই ট্রাকটি সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।
সালনা হাইওয়ে থানার ওসি আবু দাউদ মিয়া বলেন, গোড়াই হাইওয়ে থানা পুলিশের এলাকাভুক্ত উপজেলার সুত্রাপুর এলাকায় স্কয়ার ওষুধ কারখানার সামনে একটি ট্রাক বিকল হয়ে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মহাসড়কে চার লেন উন্নীতকরণের কাজ চলায় ২ শতাধিক বালুবাহী ট্রাক চলছে সড়কে। এ কারণে যানজট তীব্র হয়েছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার কিছু অংশ সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা ও কিছু গোড়াই হাইওয়ে থানা পুলিশ দায়িত্ব পালনে দুই থানার ঠেলাঠেলির কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয় বলে দাবি করেছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। যানজটে আটকে উপজেলার সুত্রাপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত পরিবহন শ্রমিক ও বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে কারখানার শ্রমিকরা যাতায়াতে বিপাকে পড়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবীর বলেন, আমার এ পাশে কোনো যানজট নেই। তবে চন্দ্রা দিয়ে যানবাহন ঠিকমত ঢুকতে না পারায় কিছু যানজট হতে পারে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান