কি-বোর্ডে অক্ষরগুলো পাশাপাশি থাকে না কেন?

Seba Hot News
সেবা ডেস্ক:  কম্পিউটার থেকে ল্যাপটপ, কোথাওই ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো কি-বোর্ডে পাশাপাশি থাকে না। সেই আদিকালের টাইপরাইটারের মত ছড়ানো ছিটানো। লেখার সময় বেশ খুঁজে পেতে নিতে হয় লেটারগুলোকে। কিন্তু, কেন? কী কারণে কি-বোর্ডে এভাবে রাখা হয় লেটারগুলি?
এর আসল কারণ হল QWERTY। এটি হল প্রথম কমার্শিয়াল টাইপরাইটারের লে-আউট। ক্রিস্টোফার শোলেস ১৮৭৪ সালে এই লে-আউটটি তৈরি করেন। এর নাম দেওয়া হয়েছিল ‘Remmington Number 1’। কিন্তু কাজ করতে গিয়ে তিনি দেখেন, লেটারের বাটনগুলো হয় আটকে যাচ্ছে, নয়তো একটা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছে। যার ফলে টাইপ করার সময় মিস হয়ে যাচ্ছে লেটার। এখন টাইপরাইটারে কোনো ‘ব্যাকস্পেস’ বাটন নেই। ফলে সমস্যা!
এই সমস্যা দূর করতেই, কমন লেটারগুলোকে পরস্পরের থেকে দূরে রাখা হয়। যাতে টাইপ করার সময় কোনো বাটন আটকে না যায়। আর তাতে কাজও হয়। পরে আধুনিক কম্পিউটারেও সেই একই লজিকই ফলো করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান