ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করতে চায় বিএনপি

Seba Hot News
সেবা ডেস্ক:  বিএনপি র নেতাদের মাথার স্ক্রু শুধু ঢিলাই হয়ে যায় নি, দু’ একটি স্ক্রু পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, তাই তারা ইহুদি রাষ্ট্র ইসরাইলের সাথে ষড়যন্ত্র করে মুসলিম প্রধান একটি দেশের সরকারকে উৎখাত করতে চায়।
আজ বিকেলে রাজধানীর ফার্মগেইটের খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) ফারুক খান ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা।
 মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-ইসরাইলের ষড়যন্ত্রকে আড়াল করার জন্য বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিএনপি নেতা তারেক রহমান নাটক তৈরি করেছে।
তিনি বলেন, বিবিসিকে আমরা পছন্দ করি। কারণ মুক্তিযুদ্ধের সময় বিবিসির সংবাদ শুনেছি। আর সেই বিবিসি কোন যাচাই না করেই একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করল তা কি করে মানায়?
মতিয়া বলেন, আমরাও বিবিসিকে ভালোবাসতে চাই। তবে তাকে তার ভালোবাসার যোগ্যতার প্রমান দিতে হবে।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান জনগনের কাছে ধিকৃত দুটি নাম। তারা তাদের কর্মকান্ডের জন্য জনবিচ্ছিন্ন হয়ে মাইনাস হয়ে গেছেন। আওয়ামী লীগ কাউকে মাইনাস করার রাজনীতিতে বিশ্বাস করে না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান