বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।


র‌্যালি শেষে উপজেলা চত্বরে উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েমের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,

উপজেলা প্রকৌশলী রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা শিল্প ও বণিক

সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,  বন বিভাগের বালিজুরি রেঞ্জার তরিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন , সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা জিএম সাফিনুর ইসলাম মেজর প্রমুখ।


র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান