শ্রীবরদীতে ছেলের হাতে মা খুন

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি :

অবিশ্বাস্য হলেও সত্য যে, শেরপুরের শ্রীবরদীতে মাদকাসক্ত ছেলের নেশার টাকা দিতে না পারায় সন্তানের হাতেই খুন হতে হলো গর্ভধারিনী মাকে।

 ঘটনাটি ঘটেছে গত ৫ জুন রোববার দুপুরে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে। নিহত বানেছা বেগম (৫৫) গিলাগাছা গ্রামের শাহা আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পুত্র বধূ নুরেজা জানায়, শাহা আলীর পুত্র আবু বক্কর (৩০) দীর্ঘদিন যাবত মরণ নেশা মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাড়ে প্রায় প্রায় বাড়িতে ক্ষয়ক্ষতি করে আসছিল। শতচেষ্টার পরও আবু বক্করকে তার পরিবার মাদক নেশা থেকে বিরত রাখতে পারেনি।

 রোববার দুপুরে নেশার টাকার জন্য তার মাকে চাপ প্রয়োগ করে।

কিন্তু বৃদ্ধ মা সন্তানকে নেশার টাকা দিতে না পারায় আবু বক্কর ক্ষিপ্ত হয়ে কাঠের গুড়ি দিয়ে ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মা বানেছা বেগম।

 পরে এলাকাবাসি আবু বক্করকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পুত্র আবু বক্করকে মা হত্যার অভিযোগে গ্রেফতার করে।

 বিকেলে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ঘটনাটি সামাজিক অবক্ষয়ের বিষয় আমরা চাই এ ঘটনার অপরাধী দৃষ্টান্তমূলক শান্তি পাক। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান