সিঙ্গাপুর প্রতিনিধি: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সিঙ্গাপুর
প্রতিনিধিদের আয়োজনে ১৭/০৭/২০১৬ইং রোজ রবিবার সিঙ্গাপুর মোস্তফা প্লাজা সংলগ্ন
এমআরটি’র পার্শ্বে “ফেরার পার্কে” ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম
সিঙ্গাপুর প্রতিনিধি জনাব মোঃ জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ ফরিদ আহমেদ, সহযোগী প্রতিনিধি ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম, সিঙ্গাপুর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকল
বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের ধৈর্যের সাথে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর
চলমান আন্দোলনে বলিষ্ট ভূমিকা রাখবার আহ্ববান জানান। ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম
এর সকল কর্মীদের প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শেষ করেন।
সভা প্রধান তার বক্তব্যে বলেন, ডেসটিনিতে কাজ করে
ভালো ছিলাম। পরিবার পরিজন নিয়ে সম্মানের সহিত ব্যবসা করে সুখি জিবন যাপন অতিবাহিত
করছিলাম কিন্তু কিছু কূচক্রি মহলের ষড়যন্ত্রে ৪৫লক্ষ পরিবারের প্রতিষ্ঠান ডেসটিনি
গ্রুপ সাড়ে তিন বছর যাবত দুদকের মামলার জালে বন্দি। ডেসটিনি গ্রুপের এমডি মোঃ
রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হুসাইন বিনা বিচারে কারাবন্দি। সকলের
মুখে ঈদানন্দ থাকলেও আমরা ৪৫লক্ষ মানুষ ঈদানন্দ থেকে বঞ্চিত।
অনতিবিলম্বে ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারের
মুক্তি দিয়ে ৪৫লক্ষ মানুষের কর্ম সংস্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকারের মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানান।
এছাড়াও বক্তব্য রাখেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন,
মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ রাশিদুল ইসলাম সহ
সিঙ্গাপুরস্থ্য ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব শিপন মজুমদার,
সহযোগী প্রতিনিধি, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম, সিঙ্গাপুর।

