কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

G M Fatiul Hafiz Babu


ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ 
 

প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়নে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে দাসিয়ার ছড়ার কালিরহাটে বিদ্যালয়ের উদ্বোধন করেন বাস্তবায়নকারী সংস'া সুইড বাংলাদেশ এর জতীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন। 
 
বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোক্তা মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খালেকুল ইসলাম, সুইড বাংলাদেশ নাগেশ্বরী শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান,
 
 দাসিয়ার ছড়া ছিট সমন্বয় কমিটির সভাপতি আলতাব হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম প্রমুখ।
বিদ্যালয়টিতে বিলুপ্ত ছিটের শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক শিশু বিশেষ শিক্ষার সুযোগ পাবে।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান