সেবা ডেস্ক:
জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, দশআনীসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিসি'তি চরম অবনতির দিকে যাচ্ছে।
দফায় দফায় পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষ সবচেয়ে বেশি দূর্ভোগে পড়েছে। পানি বন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ।
তাদের মাঝে ত্রাণ সংকট দেখা দিয়েছে। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি, চিকাজানী, চরআমখাওয়া এবং বাহাদুরাবাদ ইউনিয়নের বির্স্তীর্ণ এলাকার বন্যা কবলিত মানুষের অবস'াও একই।
চিনাডুলী বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে কয়েক’শ কোটি টাকার যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের উলিয়া বাজার এলাকা চরম হুমকির মধ্যে পড়েছে।
পানির প্রচন্ড স্রোতে হুমকির মুখে পড়েছে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত ইসলামপুর-মাহমুদপুর সড়কের বলিয়াদহ (ডেবরাইপ্যাচ) বড় ব্রিজ।
জরুরী ব্যবস'া না নিলে ব্রিজ ধ্বসে বৃহত্তর অঞ্চলের যোগাযোগ ব্যবস'া বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে। নোয়ারপাড়া-রামভদ্রা বন্যা নিয়ন্ত্রন বাঁধের ১০০ মিটার ভেঙ্গে গেছে।
এছাড়া ইসলামপুর সদর ইউনিয়ন ও পৌর এলাকার অধিকাংশ গ্রাম নতুন করে বন্যায় আক্রান্ত হচ্ছে। এতে পানির তোড়ে ভেসে গেছে কয়েকশ পাটের জাক।
বন্যার পানিতে ঢুবে গেছে ৫০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ এইসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছেন।
পানিতে তলিয়ে গেছে ২শ’ হেক্টর জমির আমন ধানের বীজতলা ও সবজির ক্ষেত। বন্যা কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে।
বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসন এ পর্যন্ত ৬৪ মে. টন চাল ও নগদ ১লাখ টাকা বরাদ্ধ দিয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।