সাবেকমন্ত্রী এমএ সাত্তার ও ব্যারিস্টার সামীর সাত্তারের দেয়া বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে নেবুলাইজার মেশিন হস্তান্তর

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট জনিত রোগীদের জন্য দুটি নেবুলাইজার মেশিন হস্তান্তর করা হয়েছে।


সোমবার সাবেকমন্ত্রী এমএ সাত্তার ও তার ছেলে ব্যারিস্টার সামীর সাত্তারের ব্যক্তিগত উদ্যোগে ক্রয় করা নেবুলাইজার দুটি বকশীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সের আরএমও ডা. নাদের হোসাইনের নিকট হস্তান্তর করেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।


এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক একেম হামিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম,

 যুব সমাজের সাবেক সভাপতি আকরামুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবদুস ছামাদ, আবদুল কাদের ধুমালী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ছাত্র সমাজের সাবেক সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সের আরএমও ডা. নাদের হোসাইন জানান, শ্বাস কষ্ট জনিত রোগীদের জন্য নেবুলাইজার মেশিন খুবই জরুরী। এটি রোগীদের অনেক উপকারে আসবে।


উল্লেখ্য, এর আগে বকশীগঞ্জের কৃতি সন্তান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেকমন্ত্রী এমএ সাত্তার এবং তার ছেলে তরুন সমাজসেবক ব্যারিস্টার সামীর সাত্তারের ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ৬ টি ফ্যান সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান