বকশীগঞ্জ প্রতিনিধি ঃ জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস'দের পরিবারের মাঝে গতকাল রোববার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মেরুরচর ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ২ শ পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বরাদ্দকৃত বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাদিকুর রহমান এসব বিতরণ করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ প্রমুখ উপসি'ত ছিলেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বকশীগঞ্জে ভয়াবহ বন্যায় প্রায় ৩০ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়ে। এতে করে ৭ হাজার পরিবার ক্ষতি গ্রস' হয়। ১৫০০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়। ৩০০ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়।