সেবা ডেস্ক: আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইনে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সেবা প্রদানকারী ওয়েবসাইট সেবা ডট এক্সওয়াইজেড। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে ওয়েবসাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, রবি আজিয়াটার সিইও সুপুন বীরাসিংহে, ফেনক্সের জেনারেল পার্টনার শামীম আহসান, বেসিস প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এর মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি কল সেন্টারের মাধ্যমেও সেবা প্রদান করবে এই অনলাইন প্ল্যাটফর্মটি। সেবা হলো এমন একটি ভার্চুয়াল সেবা প্রদানকারী ওয়েবসাইট যা বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে সেবা প্রদানকারীদের সংযোগ ঘটাবে। ২০১৫ সালের মাঝামাঝিতে চালু হয় এই অনলাইন সেবা। ইলেক্ট্রিক্যাল, পানির পাইপলাইন, তালা মেরামত, গ্যাসের চুলা, লন্ড্রি, জুতাসহ এসি, টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন মেরামত করার মতো সেবা পাওয়া যাবে এখান থেকে। এমনকি ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও স্মার্টফোন মেরামতেও ওয়েবসাইটটির ওপর নির্ভর করতে পারেন গ্রাহকরা। এই ডিজিটাল সেবা সরবরাহকারী প্লাটফর্মের টেলিযোগাযোগ অংশীদার মোবাইল অপারেটর রবি।চালু হলো অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ‘সেবা’
সেবা ডেস্ক: আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইনে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সেবা প্রদানকারী ওয়েবসাইট সেবা ডট এক্সওয়াইজেড। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে ওয়েবসাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, রবি আজিয়াটার সিইও সুপুন বীরাসিংহে, ফেনক্সের জেনারেল পার্টনার শামীম আহসান, বেসিস প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এর মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি কল সেন্টারের মাধ্যমেও সেবা প্রদান করবে এই অনলাইন প্ল্যাটফর্মটি। সেবা হলো এমন একটি ভার্চুয়াল সেবা প্রদানকারী ওয়েবসাইট যা বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে সেবা প্রদানকারীদের সংযোগ ঘটাবে। ২০১৫ সালের মাঝামাঝিতে চালু হয় এই অনলাইন সেবা। ইলেক্ট্রিক্যাল, পানির পাইপলাইন, তালা মেরামত, গ্যাসের চুলা, লন্ড্রি, জুতাসহ এসি, টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন মেরামত করার মতো সেবা পাওয়া যাবে এখান থেকে। এমনকি ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও স্মার্টফোন মেরামতেও ওয়েবসাইটটির ওপর নির্ভর করতে পারেন গ্রাহকরা। এই ডিজিটাল সেবা সরবরাহকারী প্লাটফর্মের টেলিযোগাযোগ অংশীদার মোবাইল অপারেটর রবি।
ট্যাগস