সেবা ডেস্ক:
ভারত এবং গরুর মাংস দুটোই পরস্পর বিরোধী শব্দ। কারণ হিন্দু প্রধান দেশটিতে গো হত্যা চরম অপরাধের শামিল। সেখানে গরুর মাংস খাওয়া, এমনকি বাড়িতে গরুর মাংস রাখা নিয়ে ঘটে যাচ্ছে তুলকালাম কাণ্ড। রীতিমতো প্রাণও দিতে হয়েছে। অথচ সেখানে রয়েছে এমন একটি রাজ্য যেখানে ভাজা গরুর মাংস ব্যাপক জনপ্রিয়। খবর বিবিসির।
খবরে বলা হয়, যারা ভারতের দক্ষিণের শহর কেরালায় যাবেন তারা অনেকেই সেখানে গো মাংসের জনপ্রিয়তা দেখে অবাকই হবেন। একটি দামী রেস্টুরেন্টের শেফ মনোজ নায়ার গো মাংসকে রীতিমতো সেক্যুলার মিট বা ধর্মনিরপেক্ষ মাংস বলে আখ্যা দিলেন।