ব্যর্থ অভ্যুত্থান: ছাড়া পেলেন ৭৫৮ তুর্কি সেনা

G M Fatiul Hafiz Babu
turka11সেবা ডেস্ক: তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত সন্দেহে আটক ৯৮৯ সেনাসদস্যের মধ্যে ৭৫৮ জনকে মুক্তি দেয়া হয়েছে।
সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউটরের সুপারিশের ভিত্তিতে শনিবার তাদের মুক্তি দেয়া হয়।
গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় মিলিটারি স্কুলের ছাত্রসহ এসব সেনাদের আটক করা হয়। অভ্যুত্থান চেষ্টায় তাদের জড়িত থাকার বিষয়টি তদন্ত করছিলেন ইস্তাম্বুলের প্রসিকিউটর।
ইস্তাম্বুলের বিচারক ৭৫৮ সেনাসদস্যকে মুক্তি দিয়ে বলেন, তাদেরকে আটকে রাখা অপ্রয়োজনীয়।
তবে ২৩১ সেনাসদস্য এখনও আটক রয়েছেন।
প্রসঙ্গত, ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় অন্তত ২৩০ জন নিহত হন। আহত হন দুই হাজারের বেশি। গণপ্রতিরোধের মুখে ওই ঘটনায় শতাধিক অভ্যুত্থানকারীও নিহত হয়।
ব্যর্থ অভ্যুত্থানের পর সেনা, পুলিশ ও শিক্ষকসহ প্রায় ১৩০০০ সরকারী কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়। এনিয়ে তুর্কি সরকারের সমালোচনা করে আসছে পশ্চিমা বিশ্ব।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান