জামালপুরের তিন রাজাকারের ফাঁসির আদেশ

Seba Hot News
tribunalসেবা ডেস্ক:   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামালপুরের তিন রাজাকারের ফাঁসির আদেশ দিয়েছেন । এছাড়া পাঁচজনের আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আশরাফ হোসেন, আব্দুল হান্নান ও  মো. আব্দুল বারী। এরা তিনজনই পলাতক আছেন।
আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- অ্যাডভোকেট শামসুল আলম, এসএম ইউসুফ আলী, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. হারুন ও মো. আবুল কাসেম।
এ পাঁচজনের মধ্যে কেবল শামসুল আলম এবং এসএম ইউসুফ আলী কারাগারে আছেন। বাকিরা পলাতক।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল রোববার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। তার আগে গত ১৯ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক পেশ করার পর মামলাটির রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
গত বছরের ২৬ অক্টোবর এই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে আনা ৯২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পাঁচটি অভিযাগ আনা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৬ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং ৪০ জন সাক্ষী ছিলেন। অভিযুক্তদের অপরাধ সংঘটনের সময়কাল ১৯৭১ সালের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান