সেবা ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। পানি কম বাড়লেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ শনিবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
অব্যাহত পানিবৃদ্ধির কারণে সিরাজগঞ্জের পাঁচ উপজেলার চরাঞ্চলের ৩৩টি ইউনিয়নের শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবৃদ্ধির কারণে প্রতিদিনই জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে চরের মানুষের অবস্থা এখন খুবই নাজুক। খাবার ও পানির সংকটে বন্যাকবলিতরা এখন দুর্বিসহ জীবন যাপন করছেন। সরকারিভাবে যে ত্রাণ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে বানভাসী মানুষ জানিয়েছেন।
এদিকে, যমুনার পানিবৃদ্ধির পর থেকে সদর, বেলকুচি এবং চৌহালীতে শুরু হয়েছে নদীভাঙন। বিশেষ করে চৌহালীতে এখন ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। এই উপজেলার ব্রাহ্মণগ্রাম, ঘোরজান, পাচিলসহ বেশ কয়েকটি গ্রামে শুরু হয়েছে মারাত্মক নদীভাঙন। ইতিমধ্যে এসব গ্রামের শতাধিক বাড়িঘর যমুনায় বিলীন হয়ে গেছে। অনেকে তাদের বাড়িঘর রক্ষা করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। ভাঙনকবলিতরা সব কিছু হারিয়ে এখন দিশেহারা। তারা অভিযোগ করেছে, বাড়িঘর না থাকায় খোলা আকাশের নিচে থাকলেও তাদের জন্য কোনো ত্রাণসামগ্রী আসেনি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে।
চৌহালী উপজেলার ব্রাহ্মণগ্রামের ভাঙনকবলিত আব্দুস সবুর জানান, তীব্র নদীভাঙনের মুখে পড়ে তাঁর বাড়িঘর এখন যমুনায় চলে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে রয়েছেন। এদিকে, মাথা গোঁজার ঠাঁই নেই, অপরদিকে, কোনো খাবার নেই। এ অবস্থায় তিনি এখন দুঃসহ জীবনযাপন করছেন।
একই গ্রামের ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে বাড়ির আসবাবপত্র রক্ষা করতে পারলেও বাড়িঘর নদীতে চলে গেছে। বর্তমানে তিনি পাশের একটি সরকারি জায়গায় বসবাস করছেন। কাজ না থাকায় কোনো টাকা পয়সা নেই। ফলে পরিবারের সদস্যদের মুখে আহার তুলে দিতে পারছেন না। এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি তিনি।
একই এলাকার আব্দুল মজিদ জানান, বাড়ির কাছে নদী আসার কারণে তিনি সব কিছু সরিয়ে নিচ্ছেন। যেকোনো মুহূর্তে বাড়িঘর নদীতে বিলীন হবার আশঙ্কা রয়েছে। ভবিষতে কোথায় যাবেন- এ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন জানান, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর এবং চৌহালী উপজেলায় ৩৩টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের অন্তত সাড়ে ১৫ হাজার পরিবারের লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়েছে। এ ছাড়া ১৫০০ বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের জন্য ১৩৯টি কেন্দ্রে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এ পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার বন্যাকবলিতদের মাঝে ৩৭০ মেট্রিকটন চাল ও ১৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, উপজেলার কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। নদীর তীব্র স্রোতের কারণে এ ভাঙন চলছে। এই মুহূর্তে নদীতে প্রচুর পানি থাকায় ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়ার উপায় নেই। তবে চৌহালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে