মোঃ মাসুদ রানা,জেলা প্রতিনিধি,জামালপুরঃ ডেসটিনি সোস্যল মিডিয়া ফোরাম"লক্ষীপুর জেলা শাখার উদ্যোগে" ২০শে আগষ্ট ২০১৬ রোজ শনিবার সেন্টমার্টিন চাইনিজ রেস্টুরেন্টে ডেসটিনি গ্রুপের এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত মুক্তির লক্ষে এবং ডেসটিনি গ্রুপের সম-সাময়িক বিষয় নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।
আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান রুপক,সভাপতি,লক্ষীপুর জেলা শাখা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহযোগী প্রতিনিধি।বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রামে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান খান,সভাপতি,জামালপুর জেলা শাখা এবং মোঃ আনিছ মামুন, সভাপতি, নোয়াখালী জেলা শাখা।
উক্ত আলোচনা সভায় লক্ষীপুর জেলার সকল থানার ক্রেতাপরিবেশক ও বিনিয়োগকারীগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা ডেসটিনি দ্বারা কোন প্রকার প্রতারিত বা ক্ষতিগ্রস্ত নই।আমরা ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত মুক্তি চাই।এমডি ও চেয়ারম্যান স্যারের উপর আমাদের কোন প্রকার
অভিযোগ নেই। আমাদের বিনিয়োগ ডেসটিনিতে নিরাপদ। আমরা ডেসটিনিতে কাজ করে বাচঁতে চাই।আমরা টাকা ফেরত চাইনা।আমরা ডেসটিনিতে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ৪৫ লাখ ক্রেতাপরিবেশক ও বিনিয়োগকারীর মুখের দিকে তাকিয়ে আমাদের প্রানপ্রিয় এমডি ও চেয়ারম্যান স্যারকে মুক্তি দিয়ে পূর্বের ন্যায় আমাদের কাজের সুযোগ দিন।উক্ত আলোচনা সভা পরিচালনা করেন রিপন বনিক(সাধারন সম্পাদক)ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম,লক্ষীপুর।


