জগন্নাথের ফটক আটকে সড়কে শিক্ষার্থীরা

Seba Hot News
ju1সেবা ডেস্ক:   নতুন হল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা পেয়ে ফের ডাকা ধর্মঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ে এসে বাস থেকে নেমেই তারা ধর্মঘটের সমর্থনে মিছিল শুরু করে। পরে মূল ফটক অবরোধ করে করে রাস্তায় নামেন তারা। এ সময় শিক্ষকদের বাস ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
ঘণ্টাখানেক পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, নিবন্ধক ও প্রক্টরের কার্যালয়।
শিক্ষার্থীদের সড়কে বিক্ষোভ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনের অন্যতম সংগঠক মনিরুল ইসলাম রাজন বলেন, “আমরা ভিসি ভবনে (প্রশাসনিক ভবন) তালা দিয়েছি। অন্যান্য ভবনেও তালা দিয়েছি।
“দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
juপুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের দাবিতে ২ অগাস্ট থেকে আন্দোলনে রয়েছে শিক্ষার্থীরা।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধা পেয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে দুদিনের ধর্মঘটের ডাক দেয় আন্দোলনকারীরা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা পেয়ে ফের দুদিনের ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা।
১৯৮৫ সালে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১টি হল দখল করে আছে প্রভাবশালীরা।
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার পর ২০০৯ সালে হলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১১ ও ২০১৪ সালে দুটি হল উদ্ধার হয়।
তবে সেগুলোর সংস্কার নিয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান