ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
‘সন্ত্রাস নয় শান্তি চাই সঙ্কামুক্ত জীবন চাই’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শ্রীবরদী সরকারী কলেজ ক্যাম্পাসের সামনে শ্রীবরদী- বকশীগঞ্জ সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শ্রীবরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একে.এম. নাসির উদ্দিন, উপাধক্ষ আলিফ উল্লাহ আহসান, আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের উদ্যোগে শ্রীবরদী- শেরপুর সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ সাদুল্লাহ হুসাইন বিপুল। শ্রীবরদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দুপুরে বিদ্যালয়ের সামনে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস জীবননাহার ও সহকারী শিক্ষক মাহফুজুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।