ফরিদ আহম্মেদ রম্নবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন ভটপুর আলিম মাদরাসার সহকারী শিড়্গক (ইংরেজী) মোঃ আঃ হালিম ভুয়া সার্টিফিকেটে এমপিও ভুক্তি হয়েছেন।
যার ইনডেক্স নম্বর ২১১৫২০৬। অনুসন্ধানে জানা যায়, উক্ত শিড়্গক ২০১৬ সালের জানুয়ারী মাসের এমপিওতে ওই সার্টিফিকেটে জালিয়াতি করেছেন।
তিনি স্থানীয় ভারেরা এস.পি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে বিজ্ঞান গ্রম্নপ হতে প্রথম বিভাগে এস.এস.সি পাশ করলেও শেরপুর সরকারী কলেজ থেকে ২০০৩ সালে মানবিক গ্রম্নপ হতে ২.১০ জিপিএ নিয়ে প্রাইভেট পরীড়্গায় এইচ.এস.সি পাস করে।
এমপিও ভুক্তির সময় তিনি সরকারী আনন্দ মোহন কলেজের একই নামধারী ২০০৫-০৬ শিড়্গাবর্ষের রোল - ৬১০৯১১ রেজি: নং- ৮১৯৬৩৭ অনার্সের দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট ব্যবহার করেন।
কিন্তু নিয়োগের সময় তিনি দারম্নল ইহসান বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ব্যবহার করেন। যা সরকারী নিয়ম বহির্ভূত।
এ প্রসঙ্গে নিয়োগ কমিটি’র ডিজি প্রতিনিধি শ্রীবরদী সরকারী কলেজের অধ্যড়্গ প্রফেসর একেএম নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি উক্ত ব্যক্তির নিয়োগের সময় দারম্নল ইহসান বিশ্ববিদ্যালয়ের অনার্সের সার্টিফিকেট দিয়ে নিয়োগ দিয়েছেন বলে স্বীকার করেন। তিনি আরও বলেন, তার দারম্নল ইহসান বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ছাড়া অন্য কোন সার্টিফিকেট নাই।
এ প্রসঙ্গে সরকারী আনন্দ মোহন কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান আফসান আতকিয়া বলেন, এইচ.এসসি প্রাইভেট পাস কৃত কোন শিড়্গার্থী অনার্সে ভর্তি হতে পারে না।
এ ব্যাপারে অনলাইন এমপিও ভুক্তির কাজের প্রথম ধাপ উপজেলা মাধ্যমিক শিড়্গা অফিসের সাথে যোগাযোগ করা হলে মাধ্যমিক শিড়্গা কর্মকর্তা রম্নহুল আলম তালুকদার বলেন, আমার কাছে যে ফাইল দেওয়া হয়েছে তা দেখে পাঠিয়ে দিয়েছি, ওই সার্টিফিকেট জাল কি না তা আমার পরীড়্গা করার সুযোগ নেই।
এই প্রসঙ্গে ভটপুর আলিম মাদরাসার অধ্যড়্গ মো: নজরম্নল ইসলাম বলেন, এমন কাজ সারা দেশে অনেক হচ্ছে, এটা তেমন কিছু না। অনেক কাগজের ভিড়ে ওই সার্টিফিকেটের ফটোকপি কিভাবে সত্যায়িত করেছি তা আমার বোধগম্য নয়।
এ ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি মো: আব্দুলস্নাহেল মনির বলেন, আমার পূর্বের কমিটি যে কাগজে তাকে নিয়োগ দিয়েছে আমি সেই কাগজেই স্বাড়্গর করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন সার্টিফিকেটে আমি স্বাড়্গর করি নাই।
তৎকালিন গভর্নিংবডির সভাপতি মো: বাদশা আলী বলেন, কোন সার্টিফিকেটে আমি নিয়োগ দিয়েছিলাম তা এই মুহুর্তে জানা নাই।
ভারপ্রাপ্ত অধ্যড়্গ মো: শামছুল আলম বলেন, কোন সার্টিফিকেটে তাকে নিয়োগ দিয়েছিলাম তা এই মুহুর্তে বলতে পারছি না।
অত্র প্রতিষ্ঠানের সহকারি শিড়্গক মো: আ: হালিম বলেন, দীর্ঘ দিন যাবত এমপিও না হওয়ায় আমি শেরপুরের দড়িপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী মো: সেলিম মিয়াকে দায়িত্ব দিয়েছিলাম। সে কিভাবে কাজ করেছে তা আমার জানা নেই।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিড়্গা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রামার আক্তারম্নজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটির জন্য দায়ী ওই শিড়্গা প্রতিষ্ঠানের প্রধান, তিনি যে কাগজ দিয়েছে আমি তাই দিয়েছি।
মাধ্যমিক ও উচ্চ শিড়্গা অধিদপ্তরের ডিজি প্রফেসর ড.এস.এম ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগ পেলে তার বিরম্নদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভূয়া এমপিও’র মাধ্যমে এ পর্যনত্ম প্রায় লড়্গাধিক সরকারি টাকা আত্বসাৎ করেছেন বলে সংশিস্নষ্ট সূত্রে জানা যায়। দ্রম্নত ওই শিড়্গকের এমপিও বাতিল না করলে আরো সরকারি অর্থ আত্বসাৎ হতে পারে বলে সংশিস্নষ্টরা জানান।
অনুসন্ধানে আরো জানা যায়, সরকারী আনন্দ মোহন কলেজের ওই সার্টিফিকেটের প্রকৃত ছাত্র মো: আ: হালিম পিতা- আঃ রহমান, মাতা- খালেদা রহমান, গ্রাম ও ডাকঘর- কেয়াতখালি, উপজেলা ও জেলা- ময়মনসিংহ।
তিনি ময়মনসিংহের সদর উপজেলার জহির উদ্দিন বিএল উচ্চ বিদ্যালয়ে সহকারি শিড়্গক (ইংরেজী) পদে কর্মরত আছেন। উচ্চ শিড়্গা সার্টিফিকেটে পিতা ও মাতার নাম না থাকায় এ ধরনের জালিয়াতি হচ্ছে বলে মনত্মব্য করেন বিশিষ্ট শিড়্গাবিদরা।