বকশীগঞ্জে ৯৭ বোতল ভারতীয় মদ, ইয়াবা , হিরোইন সহ ৮ মাদক পাচারকারী আটক

G M Fatiul Hafiz Babu

জিএম ফাতিউল হাফিজ বাবু,জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৯৭ বোতল ভারতীয় মদ, ১০ পিস ইয়ারা, হিরোইন সহ ৮ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।


মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, বুধবার ভোরে ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমানত্মঘেষা দিঘল কোনা এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকারী আবদুল হক ওরফে হক্ক (৫৫) ৯২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ তাকে আটক করে পুলিশ।


এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় কামালপুর মির্ধাপাড়া মোড়ে অভিযান চালিয়ে সুজন মিয়া (৩৫), জামিউল হক (৩৬) কে ১০ পিস ইয়াবা ও দুই গ্রাম হিরোইন সহ আটক করা হয়।

অপরদিকে একই রাতে বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া গ্রামের রাসেল মিয়া (২০),  সাগর মিয়া (২৩), রোমান মিয়া (২৫) কে দুই গ্রাম হিরোইন সহ এবং হারম্ননুর রশিদ

(৪৫) ও রোমান মিয়া (২০) কে ৫ বোতল ভারতীয় মদ সহ বিভিন্ন এলাকা থেকে আটক করে পুলিশ।
বুধবার সকালে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।    
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান