কুড়িগ্রামে বিরোধী দলীয় চীফ হুইপের নদী ভাঙন বন্যায় গৃহহারা পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

G M Fatiul Hafiz Babu
  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ১৭.০৮.২০১৬

কুড়িগ্রামে বিরোধী দলীয় চীফ হুইপ ও স্থানীয় এমপি তাজুল ইসলাম চৌধুরী নদী ভাঙন এবং বন্যায় গৃহহারা পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে ব্রহ্মপুত্র এবং ধরলা নদীর ভাঙন ও বন্যায় গৃহহারা  ৬৩ পরিবারকে ২বান্ডিল করে ঢেউটিন এবং ৬হাজার করে টাকার চেক প্রদান করেন।

এ সময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, ইউএনও আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আইয়ুব আলী সরকারসহ সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান