সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় জামালপুরের সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দলীয় ও মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকাস্থ তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম, সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোনোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ, সরিষাবাড়ী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছরোয়ার জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোহরা লতিফ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বিল্লাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও পৌর মেয়র রুকনুজ্জামান রুকন, এডভোকেট জহুরুল ইসলাম মানিক প্রমুখ। সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা সরকারী, বেসরকারী, স্বায়িত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে সরিষাবাড়ী অনার্স কলেজ, সরিষাবাড়ী পৌরসভা আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সরিষাবাড়ী স্বেচ্ছায় রক্তদান স্ংস্থা ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা, স্বেচ্ছায় রক্ত দান ও গ্রহন এবং সদস্য সংগ্রহ করে। এই কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী, সরিষাবাড়ী স্বেচ্ছায় রক্তদান স্ংস্থার সভাপতি মোঃ বিপ্লব হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষথেকে এলাকার বিভিন্ন স্থানে মিলাদও দোয়া মাহফিল এবং কাঙ্গালী ভোজের আয়োজন করে।
ক্যাপশনঃ জামালপুরের সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা করে।