ভারতীয় বন্য হাতি বঙ্গ বাহাদুরের মৃত্যুঃ উদ্ধারকারী দলের বিরম্নদ্ধে অবহেলার অভিযোগঃ শাসিত্মর দাবীতে মিছিল

G M Fatiul Hafiz Babu
 সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ভারতীয় বন্য হাতি বঙ্গ বাহাদুর মারা গেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভোর ৬ টায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের মোতালেব কাজীর বাড়ির পিছনে কৃষি জমিতে এই হাতি মৃত্যু বরণ করে। বঙ্গ বাহাদুরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ড়্গোভের সৃষ্টি হয়েছে। হাতি উদ্ধারকারী দলের অবহেলা এবং অনাদরের কারনে বঙ্গ বাহাদুরের মৃত্যু ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। উদ্ধারকারী দলের শাসিত্মর দাবীতে মঙ্গলবার সকালে এলাকাবাসী বিড়্গোভ মিছিল করেছে। হাতির মৃতদেহের চারপাশে দফায় দফায় এ বিড়্গোভ মিছিল অনুষ্ঠিত হয়। হাতির অকাল মৃত্যুর ঘটনার পর থেকে উদ্ধারকারী দলের সদস্যরা গা ঢাকা দিয়েছে বলে জানাগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হাতির পোষ্টমর্টেমের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।

হাতি উদ্ধারকারী দলের সিদ্ধানত্ম বারবার পরিবর্তন এবং নাটকীয় ঘটনার কারনে উদ্ধার প্রক্রিয়া বিলম্ব হয়। গত সপ্তাহে ভারতীয় বিশেষজ্ঞ দলের একাধিক সদস্য হাতির শরীরে ট্রাঙ্কুলাইজ গান একবারের বেশী ব্যবহার না করার পরামর্শ দিয়ে ছিলেন বলে নির্ভর যোগ্য সূত্র জানায়। উদ্ধারকারী দলের সদস্যরা জানান, ঢাকার বন অধিদপ্তরের সাবেক উপ-প্রধান বন সংরক্ষক ড.তপন কুমার দের পরামর্শে কক্‌্রবাজার সাফারী পার্কের বন্যপ্রানী সংরক্ষক ডাঃ মোসত্মাফিজুর রহমান হাতিকে বশে রাখার জন্য রোববার ট্রাঙ্কুলাইজ গানের মাধ্যমে অজ্ঞান করার ঔষধ ৪বার প্রয়োগ করেন। জাইলজিন ও ক্যাটামিন নামের ঔষধ সমপরিমানে মিশিয়ে প্রথম দফায় ৮ মিলিগ্রাম, ১৫ মিনিট পর ৫ মিলিগ্রাম, প্রায় ৩০ মিনিট পর আবার ৫ মিলিগ্রাম এবং প্রায় ৩০ মিনিট পর আরো ৫ মিলিগ্রাম ঔষধ ট্রঙ্কুলাইজ করা হয়। অতিরিক্ত ঔষধ প্রয়োগ করার কারনে হাতির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। পরে জ্ঞান ফেরানোর ঔষধ প্রয়োগ করলেও ভারতীয় বন্য হাতি আর দাড়ায়নি। উদ্ধারকারী দলের সদস্যরা অসুস্থ্য হাতির সামনে এবং পিছনের পায়ের শিকল ও ডান্ডাবেড়ী খুলে দেয়নি এমনকি প্রয়োজনীয় খাদ্য ও ঔষধ প্রয়োগ করেনি বলে অভিযোগ রয়েছে।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানান, হাতিটির ময়না তদনেত্মর জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ময়না তদনত্ম শেষে হাতিটি কয়রা গ্রামের মাটিতে পুতে ফেলা হবে।

উলেস্নখ্য, গত ২৮ জুন ভারতের আসাম রাজ্য থেকে বানের পানিতে ভেসে আসে। পরে ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমানত্ম দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম ছিন্নারচরে ১১ দিন অবস্থান করে। এরপর ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া, কামরাবাদ, ভাটারা এবং পৌরসভার বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছে।    



ছবিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ভারতীয় বন্য হাতির নিথর দেহ।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান