সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের উদ্যোগে আজ বুধবার ২৪.০৮.২০১৬ ইং তারিখ বিকাল ৩টায় বকশীগঞ্জ ডিএসএমএফ অফিসে ৪৫ লক্ষ ক্রেতা-পরিবেশকের প্রাণ প্রিয় অভিভাবক ডেসটিনি ২০০০ লিঃ এর পরিচালক মোঃ রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুসাইন স্যারের মুক্তির লক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জালাল উদ্দিন জালাল, সহ-সভাপতি ডিএসএমএফ বকশীগঞ্জ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহীনুর ইসলাম শাহীন, মহসীন রেজা, খোকন মন্ডল, ও শাহিন মিয়া, উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রাকিবিল্লাহ রাকিব, যোগাযোগ ও সাংগঠনিক সম্পাদক ডিএসএমএফ বকশীগঞ্জ, উক্ত আলোচনা সভায় ডেসটিনির ব্লাড ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং সভায় সম্মানিত সদস্য হিসেবে বক্তব্য রাখেন সুজন, জীবন, আব্দুল হক, এনামুল হক, আবু সুফিয়ান, রায়হান, জালাল, লুৎফর, ইছাহাক সহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইদুর রহমান।
