ডিএসএমএফ চট্টগ্রাম পাহাড়তলীর উদ্যোগে ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের মুক্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  থানার আয়োজনে  ০৯নং ওয়ার্ড এ আজম নগর এলাকায় আজ ৩০-০৮-২০১৬ইং রাত ০৯:০০ টায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সিদ্দিকুর রহমানের সভাপতিত্ব ও আহমেদ মান্চুর এর উপস্থাপনাতে উক্ত আলোচনা সভা শুরু করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডিএসএমএফ এর চট্রগ্রাম পাহাড়তলী থানার আইটি, যোগাযোগ ও সাংগঠনিক সম্পাদক জয়র্ধন পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার পরিকল্পনা সম্পাদক কবির হোসেন ও অর্থ সম্পাদক অজয় সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার প্রতিনিধি জাহাঙ্গীর, সাইফুল আহমেদ, মো: অলি উল্ল্যা, মো: জসিম উদ্দিন সহ পাহাড়তলী থানার কমিটির সদস্য ও বিনিয়োগকারী ও ক্রেতা- পরিবেশক বৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ডেসটিনি মুক্তির আন্দোলনে সারাদেশে সকল বিনিয়োগকারী ও ক্রেতা- পরিবেশকরা আজ এক সাথে কাজ করছে, ডেসটিনি এমডি মো: রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন স্যারদের নিশর্ত মুক্তির দাবি জানান। সকলকে ধর্য্য ধরে কাজ করে ডেসটিনি মুক্তি আন্দোলন আরো শক্তিশালী করার কথা বলেন এবং ডেসটিনি ব্লাড ব্যাংকের বিষয় টা নিয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা করা হয়।
বিশেষ অতিথিদের বক্তব্যে বলেন- আমাদের সকলকে এক হয়ে ডেসটিনি এমডি ও চেয়ারম্যান স্যারদের মুক্তির জন্য কাজ করে যেতে হবে, আমরা আবার ডেসটিনিতে কাজ করতে চাই, আমাদের পরিবারকে মানবেতর জীবন থেকে মুক্তি দিতে চাই। ডেসটিনির এমডি ও চেয়ারম্যান এর মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ চাই।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান