কুয়েতে শ্রমবাজার বন্ধ হয়নি : দূতাবাস

G M Fatiul Hafiz Babu
kuwait-city20160908024759
সেবা ডেস্ক: 
কুয়েতে বাংলাদেশি শ্রমবাজার বন্ধ করা হয়নি জানিয়ে দেশটির বাংলাদেশ দূতাবাস বলেছে, এমন ধরনের কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে কুয়েতে গৃহখাতের কর্মী যেতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হবে।
এর আগে বুধবার কুয়েতের দৈনিক আল-আনবা পত্রিকায় কুয়েতের শ্রমবাজার আবারো বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে।
সংবাদে বলা হয়, সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফর সিটিজেনশিপ অ্যান্ড পাসপোর্ট মেজর জেনারেল শেখ মাজেন আল-জাররাহ এক পরিসংখ্যান পর্যালোচনার পর বলেছেন, গত সপ্তাহ পর্যন্ত কুয়েতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দুই লাখে পৌঁছেছে। ফলে বাংলাদেশিদের আর নেয়া হবে না।
তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নতুন কোনো শর্ত আরোপ ও ভবিষ্যতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা সে সম্পর্কে কিছুই জানাননি শেখ মাজেন।
উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় কুয়েত। তবে ২০১৪ সাল থেকে কর্মী যাওয়া শুরু হয় দেশটিতে। দেশটিতে দুই লাখের বেশি বাংলাদেশির বসবাস।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান