সেবা ডেস্ক: সম্প্রতি ভয়াবহ বন্যার পানির স্রোতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরম্নরচর ভাটি কলকিহারা কমিউনিটি ক্লিনিকের পিলারের নিচের মাটি খসে গিয়ে দুরবস'ার সৃষ্টি হওয়ায় ফেসবুকে লেখার পর শুক্রবার সকালে অবশেষে মাটি ভরাট কাজ শুরম্ন করেছেন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক।
০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু কমিউনিটি ক্লিনিকটির বেহাল অবস'া নিয়ে “উপজেলা প্রশাসন বকশীগঞ্জ” নামে ফেসবুকের ফ্যানপেজে একটি সচিত্র লেখা পোষ্ট করেন।
লেখাটি পোষ্ট করার পরই অনেকেই দ্রম্নত ওই ক্লিনিকের পিলারের নিচে মাটি ভরাটের জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন।
এমনকি জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান নিজেও বিষয়টি দ্রম্নত সমাধানের জন্য ইউএনও’কে নির্দেশ দেন। লেখাটি পোষ্ট করার এক ঘন্টার মধ্যেই ইউএনও আবু হাসান সিদ্দিক দৌড়ঝাপ শুরম্ন করেন।
ওই দিন বিকালেই তিনি উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুকে পাঠিয়ে দিয়ে সার্বিক খোঁজ খবর নেন। অবিলম্বে এর সঠিক পদড়্গেপ নেয়া প্রয়োজন মনে করে ০২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬ টা থেকে ওই ক্লিনিকে মাটি ভরাট কাজ শুরম্ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক নিজে তদারকি করছেন মাটি ভরাট কাজের ।
এব্যাপারে বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক জানান, বন্যায় ওই কমিউনিটি ক্লিনিকের বেহাল অবস'ার পর ফেসবুকে এ সংক্রানত্ম লেখার মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরে তাৎড়্গণিক মাটি ভরাট শুরম্ন করে দিয়েছি।
এখনই মাাটি ভরাট না করা হলে যেকোন সময় ক্লিনিকটি ধসে পড়ে যেত।
তিনি আরো বলেন যেকোন সমস্যা নিয়ে উপজেলা প্রশাসনের ফ্যানপেজে পোষ্ট দিলে সেটি দ্রুত সমাধান করা হবে
