সরিষাবাড়ীতে পিডিবি ও আরইবির নামে অর্ধশত কিঃমিঃ বিদ্যুৎ লাইন নির্মানঃ কোটি টাকার বাণিজ্য

G M Fatiul Hafiz Babu
  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে এলাকার বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে কাজিপুর, মাদারগঞ্জ, বগুড়া উপজেলার গ্রাম গুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে বলে জানাগেছে। সরিষাবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং পলস্নী বিদ্যুৎ সরবরাহ এলাকার গ্রাহকরা বিদ্যুৎ না পেয়ে লোডসেডিংএ অতিষ্ঠ ঠিক সেই মূহুর্তে ৭০/৮০ কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক লাইন টেনে পার্শ্ববর্তী উপজেলায় সংযোগ দেয়ার কাজ শুরম্ন হয়েছে। এ ঘটনায় এলাকার গ্রাহকদের মধ্যে তীব্র অসনেত্মাষ দেখা দিয়েছে।

পিডিবি, আরইবি এবং এলাকাবাসীর সূত্রে জানাগেছে, সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট-৪ এর মাধ্যমে সংল্টিষ্ট ঠিকাদার সমপ্রতি উপজেলা সদরের বাইরে সরিষাবাড়ী পলস্নী বিদ্যুতের আওতাভুক্ত গ্রাম ও কাজিপুরের বেশ কিছু এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ কিঃ মিঃ এইচটি ও এলটি বিদ্যুৎ সংযোগ লাইন নির্মাণ করা হচ্ছে। পৌর এলাকার বাইরে পলস্নী বিদ্যুতের আওতাধীন প্রায় ৮/১০ বছর যাবৎ বিদ্যুৎ সেবা দিয়ে আসা এলাকায় পিডিবি’র বিদ্যুৎ লাইন টেনে সংযোগ দেওয়ার ঘটনায় কোটি টাকার বানিজ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে। নতুন বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে আরও প্রায় আড়াই হাজার গ্রাহক পিডিবি থেকে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রক্রিয়া চলছে। বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণে ঠিকাদারের নির্দেশে এলাকার কতিপয় দালাল বৈদ্যুতিক খুঁটি ও তার ক্রয়ের নামে বিদ্যুৎ প্রত্যাশিত গ্রাহকের নিকট থেকে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা করে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগ উঠেছে। চলমান নতুন বিদ্যুৎ সরবরাহ লাইন সম্পূর্ণ করার জন্য উপজেলা সদরে এ প্রকল্পের কতিপয় গুরম্নত্বপূর্ণ এলাকায় এলটি ৯ মিটার পুল সংরড়্গণ করা হয়েছে।

পিডিবি তথ্যমতে বর্তমানে আবাসিক, সেচ, কল-কারখানা, মসজিদ, মন্দির, বাণিজ্যিক, পৌর পানির পাম্প ও উচ্চ চাপের গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় সাড়ে বার হাজার এক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের জন্য প্রয়োজন ৬/৭ মেঘাওয়াট বিদ্যুৎ। কিন্তু সেখানে পিক আওয়ারে পাওয়া যাচ্ছে ২/৩ মেঘাওয়াট বিদ্যুৎ। দীর্ঘদিনের নির্মিত পুরনো, জরাজীর্ণ লাইন ও বিদ্যুৎ ঘাটতির ফলে ওভার লোড শেডিংএ প্রতিনিয়ত জনজীবন দুর্বিসহ হয়ে পড়ছে। পুরনো বিদ্যুৎ সরবরাহ লাইন গুলো সংস্কার না করে নতুন করে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া, ডিক্রীবন্দ, গোবিন্দপুর ও দুই তিনটি নদী পেরিয়ে উপজেলা সদর থেকে ১০ কি: মি: পশ্চিমে চরাঞ্চলে শিশুয়া থেকে দক্ষিণ আদ্রা (রাখালগাছা) হয়ে আদ্রা হাজিবাড়ী পর্যনত্ম ও চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজারের পশ্চিম পাশ দিয়ে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চর কুমারিয়াবাড়ী, চর শালগ্রাম, চর ব্রাহ্মনজানি ও আশপাশ এলাকাসহ পার্শ্ববর্তী উপজেলা মাদারগঞ্জ উপজেলার কয়ড়া, ডাকাতিয়া, রৌহা, নান্দিনা, বগুড়া জেলার সারিয়াকান্দিতে উক্ত প্রজেক্টের খুঁটি দিয়ে মাইলের পর মাইল বিদ্যুৎ সরবরাহ লাইন টানা হয়েছে। এই মর্মে এলাকাবাসী সংশিস্নষ্ট দপ্তরে একাধিক অভিযোগও করেছে বলে জানাগেছে। সকল অভিযোগ উপেক্ষা করে প্রভাবশালী মহল নতুন ঐসব সরবরাহ লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন।

নতুন বিদ্যুৎ সরবরাহ লাইনের আওতায় ঐসব এলাকায় পিডিবি কিভাবে তাদের বিদ্যুৎ সংযোগ দিচ্ছে তা উপজেলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আবাসিক প্রকৌশলী, পলস্নী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ডিজিএম কোন উত্তর দিতে পারছেন না। তা হলে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের মতামত বা পূর্বানুমতি ব্যতিরেকে উপজেলা সদরের বাইরে দুর্গম চরাঞ্চলে ২/৩টি নদী পেরিয়ে পিডিবি’র লাইন বর্ধিত করা হয়েছে কার স্বার্থে। এ প্রশ্নের উত্তর খুঁজছে বিদ্যুৎ গ্রাহক, এলাকাবাসী এবং উভয় দপ্তরের স্থানীয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে পিডিবি’র আবাসিক প্রকৌশলী জামাত আলী ও পলস্নী বিদ্যুতের ডিজিএম খন্দকার শামীম আলম এর সাথে কথা হলে তারা বলেন বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান