লাউচাপড়া- বকশীগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানবন্ধনে সকল শিক্ষার্থী, অভিভাবক গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৫ শ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের পরিচালক ও অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে
এসময় বক্তব্য রাখেন শেফালী মফিজ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রশিদ, জিয়াউর রহমান, জাকারিয়া হাসান প্রমুখ।
এর আগেও এই প্রতিষ্ঠোনে সন্ত্র্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি নিয়ত এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই প্রতিষ্ঠান থেকেই জঙ্গি বিরোধী আন্দোলন জোরদার করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ।
