বকশীগঞ্জে দুই কোচিং সেন্টারকে সতর্ক করলো টাস্কফোর্স কমিটি

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: সরকারের কড়া নিদের্শনার পর গঠন করা টাস্কফোর্স কমিটি উপজেলা পর্যায়ে কোচিং সেন্টার গুলোর লাগাম টানতে শুরু করেছেন।
মঙ্গলবার আকস্মিক দুটি নামকরা কোচিং সেন্টারে পরিদর্শন করে বকশীগঞ্জ উপজেলা টাস্কফোর্সের সদস্যরা।


উপজেলা টাস্কফোর্সের সভাপতি ও বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিকের নেতৃত্বে অন্যান্য সদস্যরা সরেজমিনে পরিদর্শন করে বৈধ অনুমোদন না থাকায় উপজেলা রোডে অবস্থিত একটি কোচিং সেন্টার

 ও সরকারি কিয়ামত উলস্নাহ কলেজের সামনে অবসি'ত হযরত শাহজামাল (রহঃ) বিদ্যানিকেতন নামে বিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া সতর্ক করেন। বিভিন্ন অনিয়মের অভিযোগে এই দুই কোচিং সেন্টারকে সতর্ক করা হয়।


এসময় বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপসি'ত ছিলেন বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন,

 উপজেলা টাস্কফোর্সের সদস্য সচিব ও  উপজেলা শিড়্গা কর্মকর্তা আফতাব উদ্দিন , উপজেলা মাধ্যমিক শিড়্গা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন ।

পরিদর্শনে অনুমতি সাপেড়্গে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো ব্যাতিত সকল কার্যক্রমকে অবৈধ হিসেবে ঘোষনা দেয়া হয়। একই সঙ্গে কোন কোচিং সেন্টারে এমপিও ভুক্ত শিড়্গক থাকলে ওই শিক্ষকের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন ইউএনও আবু হাসান সিদ্দিক।
উলেস্নখ্য, উপজেলায় কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। এনিয়ে প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

 ইউএনও আবু হাসান সিদ্দিক যোগদানের পর থেকে উপজেলা শিড়্গার চিত্র পাল্টে যেতে শুরম্ন করেছে । তবে শিক্ষার অগ্রগতি বৃদ্ধি করতে সকল চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও আবু হাসান সিদ্দিক।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান